সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

স্বরূপকাঠির কুড়িয়ানা বাজারে ভয়াবহ আগুনে ২১ দোকান পুড়ে ছাই

ডেস্করিপোর্ট  পিরোজপুর জেলার স্বরূপকাঠির কুড়িয়ানা বাজারে ভয়াবহ আগুনে ২১টি দোকান ভস্মীভূত হয়েছে। রোববার ভোর ৫টায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানায়, সুমন নামে একজনের ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত। পাশের একটি বসতঘরের বিজয় হালদার ভোর সাড়ে ৪টার দিকে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে নেছারাবাদ (স্বরূপকাঠি) ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে হার্ডওয়্যার, তেলের দোকান, সুতারের ওয়ার্কসপসহ ২১ দোকান ও একটি বসতঘর পুড়ে যায়।

আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার জানান, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকরা অনেক টাকার সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

নেছারাবাদ (স্বরূপকাঠি) ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।