বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২০
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

ডেস্করিপোর্ট  যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সিদ্ধান্ত গত ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর ধরা হবে।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

তবে তাকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাই মাসেই ভারতে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত করে পাঠানোর ঘোষণা দিয়েছিল।

২০২১ সালের জানুয়ারিতে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন মো. সহিদুল ইসলাম।

রাষ্ট্রদূত হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে কাউন্সেলর এবং মিনিস্টার বা মিশন উপ-প্রধানের দায়িত্বও পালন করেন সহিদুল।

সহিদুল ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।