বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৪
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

তীব্র স্রোতে সিরাজগঞ্জে ১২২ মিটার বাঁধ যমুনায় বিলীন

ডেস্করিপোর্ট  যমুনায় তীব্র স্রোতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাধীন বেতিল স্পার বাঁধ-১ এ ১২২ মিটার মাটির স্যাঙ্ক যমুনায় বিলীন হয়েছে।

এ কারণে হুমকির মুখে পড়েছে সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজ, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আজগড়া সাবমেরিন ক্যাবল সাইডের সার্স লাইন, ফসলি জমি, বসতভিটাসহ বহু স্থাপনা।

তবে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলে সংস্কারকাজ শুরু করা হয়েছে বলে শুক্রবার সকালে পাউবো সূত্র জানিয়েছে।

জানা যায়, তাঁত শিল্পসমৃদ্ধ বেলকুচি ও এনায়েতপুরকে যমুনার ভাঙন থেকে রক্ষায় ২০০০-২০০১ সালে বেতিল স্পার বাঁধ-১ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। সাড়ে ৯০০ মিটার দৈর্ঘ্য এ বাঁধের মাটির স্যাঙ্ক ৮০০ মিটার ও কংক্রিটের স্ট্রাকচার ১৫০ মিটার। যমুনা নদীতে পানি কমতে শুরু করায় প্রচণ্ড স্রোতে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বাঁধের মূল স্ট্রাকচারের পশ্চিম পাশের ডান সাইডের মাটির স্যাঙ্কে ১২২ মিটার বিলীন হয়ে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন জানান, যমুনায় পানি কমতে শুরু করায় প্রবল স্রোতের কারণে বাঁধের ১২২ মিটার এলাকার মাটি সরে গেছে। বাঁধ সংস্কারকাজ চলছে, আতঙ্কিত হওযার কিছু নেই।