বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৩
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

বিমানের সিটের নিচ থেকে ৫৬টি সোনার বার উদ্ধার

ডেস্করিপোর্ট  চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে ৫৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা সোনার বারগুলো ওজন সাড়ে ৬ কেজিরও বেশি। শনিবার সকাল ৮টা ২২ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে নামে।

পরে বিমানের ভিতর তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে এসব সোনার বার পাওয়া যায় বলে জানান এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার তাসনিম আহমেদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা মিলে বিমানে তল্লাশি চালায়। উদ্ধার করা সোনার বারের ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই বিমানবন্দর কর্মকর্তা।