ডেস্করিপোর্ট বরিশালে র্যাব-৮ এর অভিযানে মোটরসাইকেল চোরাকারবারীর মুলহোতাসহ তিন জন গ্রেফতার হয়েছে।
বরিশাল নগরীর মোটরসাইকেল চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক পেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
র্যাব জানিয়েছে, বরিশাল সদর উপজেলার রাসেদুল ইসলাম রাহাত গত ২৩ অক্টোবর তার ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়েছে বলে র্যাবের বরিশাল কার্যালয়ে অভিযোগ জানান।
এর প্রেক্ষিতে র্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও এএসপি রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করে।
গত ১১ নভেম্বর ভোর ৬ টার দিকে খুলনার দৌলতপুর থানা এলাকা থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুলহোতা স্থানীয় আবুবক্কর সিদ্দিক (৪৫), মোঃ আক্কাস আলী (৪৩) ও মাদারীপুর জেলার চর্মগরিয়া গ্রামের নুর ইসলামকে (৬৫) গ্রেফতার করে র্যাব।
তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।