সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২৯
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশ হতে চায় উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক  উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন বলেছেন, তার দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হতে চায়।

পিয়ংইয়ংয়ে এক বক্তৃতায় কিম শনিবার বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হওয়া উত্তর কোরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। খবর রয়টার্সের।

কিম উন বলেন, তার দেশ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিশ্ববাসীর সামনে এ কথা প্রমাণ করেছে যে, উত্তর কোরিয়ার কাছে পূর্ণমাত্রার পরমাণু অস্ত্র রয়েছে এবং দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার ক্ষমতা রাখে।

কিম জং-উন আরও বলেন, উত্তর কোরিয়ার পরমাণু বিজ্ঞানীদের তাদের পরমাণু অস্ত্রের শক্তি ও ক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে যেতে হবে।

সম্প্রতি উত্তর কোরিয়া জাপান সাগর অভিমুখে তার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘হুয়াসং’ নিক্ষেপ করে।

ক্ষেপণাস্ত্রটি জাপানের হুক্কাইদো দ্বীপ থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে।

ওই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন সেনাদের সঙ্গে জাপানের সেনাবাহিনী একটি যৌথ সামরিক মহড়া চালায়।