বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৪৭
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

পা দিয়ে লিখে গোল্ডেন জিপিএ-৫ পেল সেই মানিক

ডেস্করিপোর্ট  পা‌ দি‌য়ে লি‌খে এবার এসএস‌সি পরীক্ষা‌য় গোন্ডেন জি‌পিএ-৫ পেয়েছে মা‌নিক রহমান। তার এমন সফলতায় বাবা-মা ও শিক্ষকসহ সবাই খুশি।

মানিক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান ও শিক্ষক মরিয়ম বেগমের ছেলে। সে এ বছর ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মগতভাবেই দুই হাত নেই মা‌নিকের। দুই হাত না থাকলেও দুই পা দিয়ে নিজের প্রয়োজনীয় সব কাজ করতে পারে সে। পা দিয়েই কম্পিউটার চালানোসহ মোবাইল ফোন অপারেট করে।

এভাবে লিখে অন্যদের চেয়ে পিএসসি ও জেএসসির পাশাপা‌শি এবা‌রের এসএস‌সি‌তেও ভালো রেজাল্ট করেছে। এটা আমাদের গর্ব। সবাই আমাদের ছেলের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ-সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, স্বাবলম্বী হতে পারে।’

মানিক রহমান বলে, ‘আমার দুই হাত না থাকলেও আল্লাহ রহমতে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। আমি এর আগে জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়েছিলাম।’

এই কি‌শোর আরও বলে, ‘আমি এইচএসসিতে বিজ্ঞান বিভা‌গে পড়া‌শোনা ক‌রে ভালো রেজাল্ট করতে চাই। আমার ইচ্ছা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প‌ড়ে ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। আমি যে‌ন নি‌জের ও বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারি।’