রবিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৪২
শিরোনাম :
মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

ভয়াবহ তুষারপাতে বম্ব সাইক্লোনের আশঙ্কায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  আমেরিকার বহু জায়গাতেই বরফ পড়তে শুরু করে দিয়েছে। কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বম্ব সাইক্লোন আসতে চলেছে দেশে। যার ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নিচে নেমে যাবে। প্রবল তুষারপাত হবে। যার জেরে জনজীবনে বিঘ্ন ঘটতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের ডেকে সতর্ক করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই বরফপাত প্রতি ক্রিসমাসের মতো নয়, যা নিয়ে শিশুর সঙ্গে খেলা যায়। ভয়াবহ তুষারপাত হতে চলেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দুই থেকে চার ফুট পর্যন্ত বরফ পড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারেন ১৯০ মিলিয়ন আমেরিকাবাসী। বস্তুত, অ্যামেরিকার মোট জনসংখ্যা ৩৩৫ মিলিয়ন। অর্থাৎ, প্রায় অর্ধেক মার্কিন নিবাসী আক্রান্ত হবেন বম্ব সাইক্লোনে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আমেরিকা-কানাডা সীমান্ত অঞ্চল এই সাইক্লোনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মনটানা, ডাকোটাস, নেবরাস্কার মতো অঞ্চলে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি থাকবে।

ওই অঞ্চলগুলোতে ভয়াবহ ঠাণ্ডা পড়তে শুরু করে দিয়েছে। মধ্য-পশ্চিম অঞ্চল, গ্রেট লেক অঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলেও শনিবার (২৪ ডিসেম্বর) প্রবল বরফপাত হতে পারে।

প্রশাসন জানিয়েছে, আচমকাই এই প্রবল ঠাণ্ডায় ফ্রস্টবাইট পর্যন্ত হতে পারে। ফলে সকলকে অত্যন্ত সাবধান থাকতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোই ভালো। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রেখেছে বলেও জানানো হয়েছে।