বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:১৬
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালে ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

ডেস্করিপোর্ট  বরিশালের বাবুগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মূল্যতালিকা না থাকায় ছয় ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।

তিনি জানান, বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে উপজেলার দুটি ফার্মেসি, একটি কীটনাশকের দোকান, দুটি মুদি দোকানের মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সহযোগীতায় ছিলেন বাবুগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ মো. জাকির হোসেন এবং ১০ এপিবিএন বরিশালের একটি টিম।