বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৪
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ডেস্করিপোর্ট  গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

আজ সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হোসেনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মেরিরহাট গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যৎ সরকার (৪২), বরিশাল ইউনিয়নের মির্জাপুর গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনিছুর রহমান সাংবাদিকদের জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা সাংবাদিকদের বলেন, বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে যানবাহন দুটি জব্দ করা হয়েছে।