শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৩
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

ডেস্করিপোর্ট  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতক্ষণ পর্যন্ত দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার না আসছে, ততক্ষণ কোনো নির্বাচন হবে না। আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ২০০৯ সালে পিলখানায় শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ আলোচনা সভার আয়োজন করে।

দেশের মানুষ সরকারের পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেন, মানুষ জেগে উঠেছে, জেগে উঠছে। আজকে দেয়ালের লেখা পড়েন, মানুষের চোখের ভাষা দেখেন। দেখবেন এ সরকারের প্রতি মানুষের শুধু ঘৃণা আর ঘৃণা। এই মুহূর্তে সকলে চায় এই সরকারের পরিবর্তন।

দল-মত নির্বিশেষে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্ত সংগঠন, সমস্ত ব্যক্তিকে এক হতে হবে। এটা শুধু বিএনপির জন্য নয়, কোনো দলের জন্য নয়, এটা দেশের মানুষের জন্য। দেশকে রক্ষা করার জন্য আজকে সকলকে এগিয়ে আসতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, দেশে বিএনপি নিরাপদ নয়, জাসদ নিরাপদ নয়, অন্যান্য ধর্ম পালন করে তারাও নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। সকলকে একতাবদ্ধ হতে হবে।