বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২৮
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বাখমুতে রকেট হামলায় এএফপির সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক  ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) একজন সাংবাদিক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ছিলেন তখন তার ওপর একটি রকেট আঘাত হানে বলে ফরাসি সংবাদ সংস্থা টুইটারে এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পূর্ব ইউক্রেনে এএফপির ভিডিও সাংবাদিক আরমান সোল্ডিন নিহত হয়েছেন। তার বয়স ছিল ৩২ বছর। তার নিহতের খবর পেয়ে এএফপি পরিবার বিধ্বস্ত হয়েছে। আমাদের সব চিন্তা তার পরিবার ও প্রিয়জনদের নিয়ে৷

সাংবাদিক সোল্ডিন বসনিয়ান বংশোদ্ভূত একজন ফরাসি নাগরিক ছিলেন, বাখমুতের কাছে চাসিভ ইয়ার শহরের উপকণ্ঠে রকেট হামলায় তিনি নিহত হন, ঘটনাটি প্রত্যক্ষকারী সহকর্মীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে।

এএফপি জানিয়েছে, সোল্ডিন এখন বসনিয়ার রাজধানী সারাজেভোতে জন্মগ্রহণ করেন। তিনি একজন ফরাসি নাগরিক। তিনি লন্ডনে নিয়োগের আগে ২০১৫ সালে রোমে ইন্টার্ন হিসাবে এজেন্সিতে যোগ দেন। রাশিয়া আগ্রাসন শুরু করার পরের দিন যুদ্ধ কভার করতে তিনি ইউক্রেনে আসেন।

হামলার সময় সোল্ডিনের সঙ্গে আরও চার সহকর্মী ছিলেন। তবে অন্য সাংবাদিকদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে এএফপি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে সোল্ডিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার সাহসের প্রশংসা করেছেন।

এর আগে রাশিয়ার হামলায় ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ফক্স নিউজের ফটোসাংবাদিক পিয়েরে জাকরজেউস্কি, পরামর্শদাতা ওলেক্সান্দ্রা সাশা কুভশিনোভা, সাংবাদিক ও তথ্যচিত্র লেখক ব্রেন্ট রেনাউড এবং ফটোসাংবাদিক ম্যাকস লেভিন অন্যতম।