বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩৩
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

হজযাত্রা আগের চেয়ে সহজ ও আরামদায়ক হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

ডেস্করিপোর্ট  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণেই ২০১৯ সাল থেকে ‘রোড টু মক্কা ইনেশিয়েটিভ’র আওতায় ঢাকায় বিমানবন্দরে সম্পন্ন হয়ে যাচ্ছে হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন। এমনকি সৌদি আরবে পৌঁছার পর তাদের লাগেজও নির্ধারিত আবাসনে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে হজযাত্রীদের পরিশ্রম, সময় ও কষ্ট লাঘব হয়েছে। হজযাত্রা হয়েছে সহজ ও আরামদায়ক।

রোববার (২১ মে) হজ ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুব আলী বলেন, হজের টিকেট বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম চালু ও মনিটরিং বৃদ্ধির কারণে কোনো হজযাত্রীকেই এয়ারলাইন্সের টিকেট নিয়ে হয়রানির সম্মুখীন হতে হয়নি। এবারও তারা টিকেট নিয়ে কোনো সমস্যায় পড়বেন না।

হজ পরিবহনের সকল বিষয় সার্বক্ষণিক নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠুভাবে হজ পরিবহন কার্যক্রম সম্পন্ন করার জন্য হজযাত্রীগণ ও সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, ৪১৫ জন হজযাত্রী নিয়ে রোববার (২১ মে) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। এ ফ্লাইটে ৪১৯ জন থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত ৪১৫ জন উড়াল দেন।

এদিকে, আজ বিমানের আরও ৪টি ফ্লাইট জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।