মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৩১
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

পুতিন আমাদের মধ্যে ভাঙন ধরাতে পারবেন না: বাইডেন

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনকে সমর্থন করার ব্যাপারে আমাদের যে সংকল্প, সেটা থেকে আমাদের সরাতে পারবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন।

রোববার জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলন শেষে এ কথা বলেন বাইডেন। সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, তিন দিনের শীর্ষ সম্মেলন শেষে জো বাইডেন সাংবাদিকদের বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের যে সংকল্প সেটা ভঙ্গ করতে পারবে না রাশিয়া।

‘আমরা নড়ব না, পুতিন আমাদের সংকল্প থেকে সরাতে পারবেন না, যদিও তিনি তা পারবেন বলে ভাবছেন,’ বলেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিও আশ্চর্যজনকভাবে জি-৭ শীর্ষ সম্মেলনে গিয়ে হাজির হন। তার আগে বহুদিন ধরে অনুরোধ করার পর কিয়েভকে এফ-১৬ যুদ্ধ বিমান দিতে রাজি হয় বাইডেন প্রশাসন।

এ বিষয়ে জো বাইডেন বলেছেন, তিনি জেলেনস্কির কাছ থেকে দৃঢ় আশ্বাস পেয়েছেন যে, কিয়েভ এফ-১৬ যুদ্ধ বিমান পাওয়ার পর রাশিয়ার ভৌগলিক অংশে কোনো হামলা চালাতে ব্যবহার করবে না।

তিনি আরও বলেন, ইউক্রেনের যেসব এলাকায় রাশিয়ান সৈন্যরা থাকবে, সেখানে তারা এটি ব্যবহার করতে পারবে।

এদিকে ওয়াশিংটন রোববার জেলেনস্কির জন্য অস্ত্রের একটি নতুন প্যাকেজও ঘোষণা করেছে। হিরোশিমায় বৈঠকের সময় জেলেনস্কিকে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট।