বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৩
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশুপুত্র উদ্ধার

ডেস্করিপোর্ট  কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশুপুত্রকে উদ্ধার করা হয়েছে।

হারিয়ে যাওয়া শিশুপুত্রের নাম ওমর ফারুক (১১) পিতা-আবুল কালাম গ্রাম-সহিস্যা,থানা-বাউফল, জেলা-পটুয়াখালী।
শনিবার(১৬ সেপ্টেম্বর)শিশুটিকে উদ্ধার করে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, শিশুটি মাদ্রাসার শিক্ষার্থী। তার পড়াশোনায় চাপ থাকায় গত সোমবার (১১ সেপ্টেম্বর)বাসা থেকে নিরুদ্দেশ হয়।পরে সে কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে পর্যটন এলাকায় উদ্দেশ্যহীনভাবে একাকী ঘোরাফেরা করতে থাকে। বিষয়টি টহলরত ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে তাকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্কে নিয়ে আসে।কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের নির্দেশে শিশুটিকে মমতা দিয়ে কাউন্সিলিং করে তার কাছ থেকে বাসার ঠিকানা নেয়া হয়।পরবর্তীতে শিশুটির এলাকার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার এর মাধ্যমে শিশুটির বাড়ি সংবাদ পৌঁছে দেওয়া হয়। সংবাদ পেয়ে তার বড়ভাই মাদ্রাসা শিক্ষক মেহেদী হাসান ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের কার্যালয়ে এসে শিশুটিকে গ্রহন করেন।
বড়ভাই মাদ্রাসা শিক্ষক মেহেদী হাসান ট্যুরিস্ট পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন,আমার ভাইকে অনেক খোজাঁখুজি করেছি কোথাও তার সন্ধান পাইনি।অবশেষে ট্যুরিষ্ট পুলিশের সহায়তায় আমার হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম বলেন,পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা ট্যুরিস্ট পুলিশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপদ ও আনন্দপূর্ণ ভ্রমন নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর।