বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২২
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্র ও হত্যা মামলার আসামিসহ ৭ ডাকাত গ্রেফতার

ডেস্করিপোর্ট  বরিশালের মুলাদীতে হত্যা মামলার আসামিসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল সরকারী পলিটেকনিক্যাল কলেজ সড়কস্থ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলো- মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামের আবুল কালাম সরদারের দুই ছেলে মো. কামাল সরদার (৪০) ও মো. জামাল সরদার (৩৫), একই এলাকার মুজাহার সরদারের ছেলে মো. মানিক সরদার (৪২), ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের মো. আলম মীর (৫০), মো. মাসুম সরদার (২৬), মো. জুয়েল বেপারী (৩৫), এবং মো. মেহেদী হাসান মাঝি (২২)।
পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান,গত শনিবার(১৬ সেপ্টেম্বর) বরিশাল জেলার মুলাদী থানা পুলিশ হিজলা থানার চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এ সময় ভোলা জেলার কালীবাড়ি রোড এলাকার মৃত রেজ্জাকুল হায়দার চৌধুরী ছেলে হত্যা মামলার আসামি রাজীব চৌধুরী (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে দলবল নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পরে আত্মরক্ষার্থে পুলিশও গুলিবর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রাজীবকে গ্ৰেফতার করা হয়। একই সময় ঘরের অপর পাশ থেকে আরও একজন সন্ত্রাসীকে আরেকটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্ৰেফতার করা হয়। ঘরের মধ্যে থেকে পালানোর চেষ্টাকালে আরও চারজন দুষ্কৃতিকারীকে গ্ৰেফতার করে পুলিশ।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, তাদের অবস্থানরত টিনের ঘর তল্লাশি করে ২টি দেশীয় তৈরী পাইপগান, ৬টি কার্তুজ, ৩টি গুলির খোসা, ৩টি স্প্রিংযুক্ত এসএস স্টীলের চিকন রড, ৩টি লোহার তৈরী রামদা, ৪টি কিরিচ উদ্ধার করা হয়। তারা অবৈধ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির জন্য জড়ো হয়েছিলেন। এ জন্য তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।