বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:৪৮
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালে এপিবিএন পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

ডেস্করিপোর্ট  বরিশালে ১০ এপিবিএন পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ ছগির মোল্লা (৪০) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ ছগির মোল্লা (৪০) বরগুনা জেলার বামনা উপজেলার তুষখালী গ্রামের মৃত নাদের মোল্লার ছেলে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন এর নির্দেশনায় উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সহকারি পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আঃ হক ১০ এপিবিএন, এর একটি অপারেশনাল টিম পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা এলাকায় মাদক ও সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালনা করে দায়রা ৩২০/২৩, জিআর- ১০২/১৫ (বামনা) এর পরোয়ানাভুক্ত আসামী চিহ্নিত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ ছগির মোল্লাকে গ্রেফতার করে।

অ্যাডিশনাল ডিআইজি আবু আহাম্মদ আল মামুন আরও জানান,উক্ত আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ছাড়াও একাধিক ডাকাতির মামলা ও বরিশাল বিভাগের বিভিন্ন থানায় চুরি এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে।আজ তাকে আদালতে প্রেরন করা হবে।