রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে লঞ্চের পাখায় জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নৌ-বন্দরের পন্টুনে লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে বরিশাল নৌ-বন্দরের পন্টুন সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

মৃত জেলে হলো-আবেদ আলী (৩০) বরিশাল নগরের রসুলপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহরাব সর্দারের ছেলে। পাশাপাশি বেঁদে সম্প্রদায়ের জেলে আবেদ আলী তিনমাস বয়সী কন্যার জনক ছিলেন।

জানা গেছে, গত সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নৌ-বন্দরের পন্টুনে থামানো লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে নিখোঁজ হন জেলে আবেদ আলী। ঘটনার পরপরই নিখোঁজ জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়, আর শরীরের অন্যান্য অংশ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরীরা তল্লাশীও করে। তবে তারা সেদিন কিছুই উদ্ধার করতে পারেনি। আর ঘটনার দুদিন পর আজ ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

জেলে আবেদের স্ত্রী রুমা জানান, স্বামী, সে ও ভাগিনা ইয়াসিনকে নিয়ে কীর্তনখোলা নদীর নৌ-বন্দর এলাকায় জাল ফেলেন। স্রোতের টানে জাল গিয়ে নৌ-বন্দরে থাকা বরিশাল-ঢাকা রুটের এমভি পারাবাত-১১ লঞ্চের ইঞ্জিনের পাখায় আটকে যায়। লঞ্চের পিছনে থাকা এক কর্মচারীকে বলে পাখা থেকে জাল ছাড়াতে যায় স্বামী আবেদ। জাল ছাড়ানোর সময় ইঞ্জিন চালু দেয়। তখন কর্মচারীদের বললেও তারা বলে তাদের করার কিছু নেই।

তবে মরদেহ উদ্ধারের পর স্ত্রী রুমাসহ স্বজনরা জানিয়েছেন, গরীব বিধায় তারা কোন আইনগত ব্যবস্থা নিতে চান না।
আর তাই মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লঞ্চের পাখায় কাটা পড়ে জেলে আবেদ নিহত হয়েছে। পাখায় কাটা পড়া একটি পা ঘটনার পর উদ্ধার করা হয়েছে। আর পা বিহীন মরদেহ আজ উদ্ধার করা হয়েছে।