বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ১:৪২
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালে জমি দখলে বাঁধা দেয়ায় আলোচিত এসআই মহিউদ্দিন মাহির হুমকি

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর রুপাতলী, শের-ই-বাংলা সড়ক এলাকার বাড়ির পুকুরে জোরপূর্বক দখল ও পিলারসহ পাইলিং করায় বাঁধা দেয়ায় মোঃ শাহাজাদা হিরা নামের এক ব্যক্তিকে হত্যাসহ বিভিন্ন মামলায় ফাসানোর হুমকি দিয়েছে রাজাপুর থানায় কর্মরত নানা ঘটনায় আলোচিত এসআই মহিউদ্দিন মাহি।

সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে বসতবাড়ির রাস্তার পাশের পুকুরে অবৈধভাবে পিলার বসাতে গেলে বাঁধা দেয়ায় এ ঘটনা ঘটে। এসময় আলোচিত এসআই মহিউদ্দিন মাহি ভুক্তভোগী হিরাকে হত্যাসহ বিভিন্ন মামলায় ফাসাবে বলে হুমকি প্রদান করে।

তাকে কে জমি দখল বুঝিয়ে দিয়েছে, তা জিজ্ঞেস করলে উত্তেজিত হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। মহিউদ্দিন বলে, আমি মহিউদ্দিন আমার কাজে বাধা আমি তোকে দেখে নেব। তাৎক্ষণিকভাবে ভুক্তভুগী হিরা জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতা নিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সাভাবিক করে। ইতিপূর্বে সে রাতের আধারে মৃত ছত্তার হাওলাদার এর একটি দোকানসহ জমি লাইজু বেগম নামে এক নারীর নাম ব্যবহার করে সাইনবোর্ড স্থাপন করে পুকুরের মধ্যে পিলারসহ পাইলিং দিয়ে জমি দখল করে। বিষয়টি নিয়ে সাত্তার হাওলাদার এর সন্তান আদালতে মামলা দায়ের করে, মামলাটি বর্তমানে চলমান আছে। এসআই মহিউদ্দিন ক্ষমতা দেখিয়ে জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে নিজেই রাতের আঁধারে পিলার স্থাপন করে।

উল্লেখ্য,বিগত ৪ জানুয়ারি ২০২১ সালে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজা (৩০) কে নির্যাতন করে হত্যার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশে থাকা কালিন (এসআই) মহিউদ্দিন মাহিকে প্রত্যাহার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধসহ জোরপূর্বক জমি দখলের অভিযোগ রয়েছে যা প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে তখন প্রকাশিত হয়। এছাড়াও, সে রাজাপুর থানা থেকে রাতে মাইক্রোবাস করে পুলিশ টিমসহ বরিশাল শহরে অবস্থান করে এবং সাধারণ মানুষকে নানাপ্রকার ভয়ভীতি দেখিয়ে আসছে বলে জনশ্রুতি আছে। তার ভয়ে এলাকার কোন ভুক্তভোগী ও সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খুলছে না। কারন এর পূর্বেও অনেককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেআলোচিত পুলিশের এই এসআই মহিউদ্দিন মাহি।