বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:৫৮
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

রাজধানীর পশুর হাটগুলোকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হবে

ডেস্ক রিপোর্ট ।। পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে রাজধানীর পশুর হাটগুলোকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিয়ে আজ শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া হাট বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে রাজধানীর প্রবেশ মুখগুলোতে বিশেষ পুলিশি টহল থাকবে।

সব হাটে সিসিটিভি ক্যামেরা বসানো হবে উল্লেখ করে তিনি বলেন, সাদা পোশাকে মাঠে গোয়েন্দা সদস্যরা থাকবে। জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হবে। পাশাপাশি ড্রোন পেট্রোলিংও থাকবে।

তিনি আরও বলেন, নির্দিষ্ট স্থানের বাইরে রাস্তায় পশুর হাট বসালে কিংবা ট্রাক থেকে পশু নামালে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এবার দুই সিটি করপোরেশন মিলিয়ে ১৯টি পশুর হাট বসবে রাজধানীতে। এরইমধ্যে ইজারাদার নিয়োগসহ হাটগুলোও প্রস্তুত করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সারাদেশ থেকে কোরবানির পশু আসতে শুরু করবে।