সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:৫৬
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উপলক্ষে উদ্ধোধনী,আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দুপুর ২ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্ধোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে মৎস্য সপ্তাহ -২০২৪ উপলক্ষে জেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সামনে এসে শেষ হয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।বিশেষ অতিথি ছিলেন,বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী,বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমানে বিশ্বের ৫০টিরও অধিক দেশে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে। বিশ্ববাজারে আর্থিক মন্দাবস্থা থাকা সত্ত্বেও ২০২৩-২৪ অর্থবছরে ৭৭ হাজার ৪০৮ টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে ৪ হাজার ৪৯৬ কোটি ৩৮ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকিয়ে মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হয়েছে। মাছ উৎপাদনে আমরা প্রথম হতে চাই। এ লক্ষ্যে সরকার কাজ করছে।