বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১:১৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ইরানে ১৪০ যুদ্ধবিমান দিয়ে ইসরায়েলের প্রতিশোধের হামলা

অনলাইন ডেস্ক ।। প্রতিশোধ নিতে ইরানে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আই২৪ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে দফায় দফায় বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম নিউজ এজেন্সি বলছে, তেহরানের কেন্দ্রে বিমান প্রতিরক্ষার সাইরেন শোনা গেছে।

ইসরায়েলি নিউজ চ্যানেল ১২ জানিয়েছে, ইরানে এবার দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে ইসরায়েল। তবে এনিয়ে নিউজ চ্যানেলটি বিস্তারিত কিছু জানায়নি। ইরানে হামলার তথ্য নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণ ও ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।

এদিকে ইসরায়েল সরকারের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে ইসরায়েল যে হামলা চালাচ্ছে তা পর্যবেক্ষণ করছেন।

তবে এসব হামলা নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া হামলায় ইরানে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে- সেই সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ১ অক্টোবর ইসরায়েলে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেইদিনেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দেন, ইরানকে এর কড়া মূল্য দিতে হবে। এরপরেই ইরানে হামলার খবর এলো।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানে এই হামলার সঙ্গে জড়িত নেই তবে প্রেসিডেন্ট জো বাইডেন গভীরভাবে এই ঘটনা নজর রাখছেন।