বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ ইং, সকাল ৮:৫০
শিরোনাম :
সুস্থ ও নিরাপদ আছেন‘মোজতবা খামেনি’ যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা গায়েব বরিশালে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছে পুলিশ রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা কোন মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানকে বিশ্বাস করতে পারেনা : গোলাম পরওয়ার ভারতে যেভাবে গ্রেফতার হলেন হাদি হত্যার খুনী ফয়সাল ও তার সহযোগী মোল্লারহাট ইউনিয়ন ইসলামী ছাএ আন্দোলনের কমিটি গঠন, সভাপতি: নাসিম,সহ-সভাপতি: ইমন,সম্পাদক: রিফাত ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা,নিহত ৪ খালেদা জিয়া ছিলেন সাহস ও অদম্যতার অনুপ্রেরণা: ডা. জোবাইদা রহমান

নরসিংদীতে বিএনপির কর্মী সম্মেলনে আ.লীগ নেতারা

ডেস্ক রিপোর্ট ।। নরসিংদীর রায়পুরার নিলক্ষা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলনে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

জানা গেছে, গত সোমবার উপজেলার নিলক্ষা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মোর্শেদ মেম্বার, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ মেম্বার ও ছাত্রলীগ নেতা কাইয়ুমসহ আওয়ামী লীগের সক্রিয় কিছু নেতা উপস্থিত ছিলেন। তবে এদের অনেকেই ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের রাজনৈতিক খোলস পরিবর্তন করে ফেলেছেন বলেও জানা গেছে।

দীর্ঘদিনের আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে এখন তারা আবার বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছে বলে দাবি করছেন। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

কথা হয় মোর্শেদ মেম্বার ও হানিফ মেম্বারের সঙ্গে। মোর্শেদ মেম্বার বলেন, ‘আমি আগে বিএনপিতে ছিলাম কিন্তু বিগত দিনে বিভিন্ন কারণে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হতে হয়েছে। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সঙ্গে যুক্ত হয়েছি।’

হানিফ মেম্বার বলেন, ‘আমি আওয়ামী লীগ বা বিএনপি কোনোটার সঙ্গেই যুক্ত ছিলাম না, এখনো নেই।’

ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর মোল্লা বলেন, ‘আমাদের এলাকাটি দুর্গম এলাকা। বিএনপির রাজনীতি করায় বিগত দিনে আমরা হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছি। তবুও দল পরিবর্তন করিনি। আর মোর্শেদ মেম্বার ও হানিফ মেম্বারের বিষয়ে কি বলব বুঝতে পারছি না। বিগত দিনে বিভিন্ন কারণে সামাজিকতার স্বার্থে সবার সঙ্গেই মিলেমিশে চলতে হয়েছে। আগামী দিনে এসব ভুল সামনে রেখে চলব।