সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০০
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বরিশালে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছে পুলিশ

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২ টার দিকে প্রকৃত মালিক মাহমুদুর রহমান মুয়াজের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম জানান,গত ৬ মার্চ বিকালে বরিশাল নগরীর সি এন্ড বি রোড কবি কাজী নজরুল ইসলাম সড়কের বাসিন্দা মাহমুদুর রহমান মুয়াজের নিজ বাসা থেকে এফজেড ভারসন-২ মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।যাহার রেজিষ্ট্রেশন নং-বরিশাল মেট্রো-ল-১১-৪১৫৬ পরে ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিলে কোতোয়ালি থানার ওসি আল মামুন-উল ইসলাম এর নির্দেশে এস আই মাহাফুজুর হাসানের নের্তৃত্বে বগুড়া পুলিশ ফাঁড়ির সহায়তায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম আরো জানান, শুধু মোটরসাইকেল নয়।হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রতিনিয়ত আমরা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিচ্ছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এ বিষয়ে মোটরসাইকেল মালিক মাহমুদুর রহমান মুয়াজ বলেন, মোটরসাইকেল টি চুরি হয়ে যাওয়ার পরে আমি মানষিক ভাবে ভেঙে পরেছিলাম। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় মোটর সাইকেলটি ফিরে পেয়েছি।কোতোয়ালি থানা পুলিশের আন্তরিক সহায়তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।