সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০৬
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবা খামেনিকেই দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতবা। তিনি খামেনির ছয় সন্তানের মধ্যে দ্বিতীয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা তার পরিবারের অন্তত আটজন সদস্যকে হারিয়েছেন।

ইরানি মিডিয়ার খবরে বলা হয়, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবার স্ত্রী জাহরা হাদাদ-আদেল এবং তার এক সন্তান নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। একই হামলায় মোজতবার মা মনসুরে খোজাস্তেজ বাঘেরজাদেহও নিহত হয়েছেন।

এ ছাড়া কিছু রিপোর্টে বলা হয়েছে, হামলায় মোজতবা খামেনির খুব কাছের আত্মীয়ের অন্তত চার সদস্যও নিহত হয়েছেন। এনডিটিভি বলছে, তারা এসব রিপোর্টের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইরানি মিডিয়ার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় মোজতবার বোন, ভাগ্নি, ভাগ্নে, এক শ্যালকও নিহত হয়েছে।

ইরানে আরও ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারিইরানে আরও ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ১১ দিন ধরে দেশটিতে ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলা চলছে। প্রথম দফার হামলাতেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির অন্তত ৪৮ জন শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত এক হাজার ছাড়িয়েছি।