মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ ইং, বিকাল ৪:৩০
শিরোনাম :
রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা কোন মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানকে বিশ্বাস করতে পারেনা : গোলাম পরওয়ার ভারতে যেভাবে গ্রেফতার হলেন হাদি হত্যার খুনী ফয়সাল ও তার সহযোগী মোল্লারহাট ইউনিয়ন ইসলামী ছাএ আন্দোলনের কমিটি গঠন, সভাপতি: নাসিম,সহ-সভাপতি: ইমন,সম্পাদক: রিফাত ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা,নিহত ৪ খালেদা জিয়া ছিলেন সাহস ও অদম্যতার অনুপ্রেরণা: ডা. জোবাইদা রহমান ঈদের আগে সব পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের আগে হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার হুঙ্কারে ব্যারাক ছেড়ে ‘পালিয়েছেন’ ইরানি কমান্ডাররা

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’

ডেস্ক রিপোর্ট ।। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার থেকেই গাজীপুরসহ সারা দেশে এই অভিযান শুরু হবে।

এদিকে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর ব্যাপারে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।