বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:২৭
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান

বিশেষ প্রতিবেদক ।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ছাগলদি গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার মিজানুর রহমান খান। তিনি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বারা (সিটি কর্পোরেশন) টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে কাউন্সিলর (কমিশনার) পদে মনোনয়ন পেয়েছেন। এই এলাকাটি বাঙালি অধ্যুষিত এলাকা হিসেবে সুপরিচিত এবং ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা।

তিনি ইতোমধ্যেই দেশে ও প্রবাসে মানবসেবা, সমাজকল্যাণ ও ন্যায়বিচারের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তার মেধা, প্রজ্ঞা ও নেতৃত্ব বাকেরগঞ্জবাসীর উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক অগ্রগতি ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরো সম্ভাবনাময় ভুমিকার প্রত্যাশা করছে দেশবাসী। তাছাড়া সাবেক এই ছাত্রনেতা সবসময়ই বরিশাল-৬ তথা বাকেরগঞ্জের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবত। তিনি শুধু লন্ডনেই নয়, ঢাকাস্থা বাকেরগঞ্জবাসীদের নিয়েও উন্নয়ন ভাবনা অনুষ্ঠান সহ নানা তৎপরতা দেখিয়েছেন।

অদুর ভবিষ্যতে বাকেরগঞ্জবাসীর সার্বিক উন্নয়নে সরাকারী বেসরকারীভাবে ভুমিকা রাখার প্রয়াস রয়েছে তার। তার মত একজন সৎ যোগ্য ও দক্ষ মানুষ যদি বাকেরগঞ্জে হাল ধরেন তাহলে পাল্টে যেতে পারে দৃশ্যপট।

এদিকে লন্ডনে কাউন্সিলর পদে মনোনয়ন প্রাপ্তির খবর বাকেরগঞ্জে ছড়িয়ে পড়লে শুভানুধ্যায়ীদের মাঝে আশার আলো সঞ্চার হয়। তারা আশু সাফল্য কামনা করে দেশাবাসী কাছে দোয়া প্রার্থনা করেছেন।