মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা কোন মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানকে বিশ্বাস করতে পারেনা : গোলাম পরওয়ার ভারতে যেভাবে গ্রেফতার হলেন হাদি হত্যার খুনী ফয়সাল ও তার সহযোগী মোল্লারহাট ইউনিয়ন ইসলামী ছাএ আন্দোলনের কমিটি গঠন, সভাপতি: নাসিম,সহ-সভাপতি: ইমন,সম্পাদক: রিফাত ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা,নিহত ৪ খালেদা জিয়া ছিলেন সাহস ও অদম্যতার অনুপ্রেরণা: ডা. জোবাইদা রহমান ঈদের আগে সব পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের আগে হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার হুঙ্কারে ব্যারাক ছেড়ে ‘পালিয়েছেন’ ইরানি কমান্ডাররা

শেবাচিমে রোগীর স্বজনকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা,বাঁধা প্রদান করায় সাংবাদিক লাঞ্চিত

স্টাফ রিপোর্টার ।। শেবাচিম হাসপাতালে রোগী দেখতে এসে শান্ত (২৫) নামে এক যুবককে হাসপাতাল থেকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় বাঁধা প্রদান করলে এক সাংবাদিকের উপর হামলা চালায় তারা।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় শেবাচিমের সার্জিরী ইউনিট ১ বিভাগে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়,বরিশাল কাউনিয়া বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়ন দক্ষিণ চর আইচা গ্রামের ৩ নং ওয়ার্ডে বিএনপি’র প্রভাব খাটিয়ে সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে মাসুদ ও সোহান বাধা প্রদান করলে ঘটনার দিন শুক্রবার সবুজ, কাওসার সরদার, নজরুল, রাসেল ও শুভ সহ অজ্ঞাত আরো ১৫/২০ জন মিলে হত্যার উদ্দেশ্যে রামদা, চাইনিজ কুঠাল সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

এদিকে প্রতিপক্ষ সবুজ সহ অন্যান্যরা গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে রোগীকে দেখতে যাওয়া শান্ত নামের এক যুবককে ওয়ার্ড থেকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় দৈনিক সত্য সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম (রবিউল) বাধা প্রদান করলে তাকে লাঞ্চিত করে তারা। সংবাদ পেয়ে হাসপাতালের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা সেখান থেকে পালিয়ে যায়।