রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক ।। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পালটা হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ভোরে হঠাৎ চালানো এসব হামলার মুখে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া কয়েকটি ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতির পর দক্ষিণ সৌদি আরবের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জরুরি বার্তা এবং সাইরেন বাজানো হয়েছে।

সৌদি আরবের ধারণা যে তাদের তেলের ট্যাংকারে সাম্প্রতিক কিছু হামলার উৎপত্তি ছিল কামারান দ্বীপ থেকে। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা গত বছরই নিশ্চিত করেছিলেন যে কেবল হুদায়দাহ নয়, বরং নিজেদের নিয়ন্ত্রণাধীন সমগ্র অঞ্চলের যেকোনো স্থান থেকেই হুথিরা হামলা চালাতে সক্ষম।

সৌদি আরব বর্তমানে তাদের তেলবাহী জাহাজে হওয়া হামলাগুলোর প্রকৃত উৎস অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে।

সূত্র: আল জাজিরা