শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিষ্টির প্রতিষ্ঠান ‘মিজান সুইট মিট’-এর নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী হাউজিং এলাকার ৮ নম্বর রোডের সম্মুখে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের সফলতা, সমৃদ্ধি ও ব্যবসায়িক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠানটির প্রোপাইটর মামুন জানান, গ্রাহকদের মানসম্মত মিষ্টি ও মিষ্টিজাতীয় খাবার সরবরাহের লক্ষ্য নিয়ে মিজান সুইট মিটের যাত্রা শুরু হয়েছে। গ্রাহকদের সন্তুষ্টি অর্জন এবং ঐতিহ্যবাহী স্বাদ ও গুণগত মান বজায় রাখার বিষয়ে প্রতিষ্ঠানটি গুরুত্ব দেবে।

তিনি আরও জানান, গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য ও ভালো সেবা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে চান তারা।

স্থানীয়দের কাছে পরিচিত বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের নতুন শাখা চালু হওয়ায় নগরীর রূপাতলী এলাকার মিষ্টিপ্রেমীদের জন্য আরও একটি নতুন বিকল্প তৈরি হলো।