শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:১৬
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বহিরাগত হিন্দু তরুণ তরুণীকে আপত্তিকর অবস আটক করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে কলেজের হিন্দু হলের সামনের সড়ক থেকে তাঁদের আটক করে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতে আটককৃত তরুণের ফোনে তিন শতাধিকের বেশি অশ্লিল (পর্ণ) ভিডিও পাওয়া যায়। সেসব ভিডিওতে ওই তরুণকে একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহুর্তে দেখা যায়।

আটক তরুণের নাম শুভ দাস (২১) তার বাড়ি ভোলায় এবং তরুণীর বাড়ি পিরোজপুর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে কলেজের হিন্দু হলের সামনের সড়কে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে শিক্ষার্থীরা আটক করেন। এ সময় তরুণের মুঠোফোন পরীক্ষা করে একটি গোপন ফোল্ডারে তিন শতাধিক ব্যক্তিগত ভিডিও পাওয়া যায়। ভিডিওগুলোতে একাধিক নারীর সঙ্গে তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। ফোনের ভিডিও থেকে জানা যায় ওই তরুণ নিজ বড় ভাইয়ের বউয়ের সঙ্গেও অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এবং সেই অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ফোনে ধারণ করে।

আরোও জানা যায় ওই ছেলেটি বিএম কলেজে আসার আগে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি আবাসিক হোটেলে কক্ষ বুক করেছিলেন বলে তাঁর বরাতে জানা গেছে। সেখানে তরুণীকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

এদিকে, শিক্ষার্থীদের হাতে আটক হওয়ার পর তরুণটি তাঁর পুলিশে কর্মরত বোনকে ফোন করেন। পরে পুলিশে কর্মরত তার বোন বরিশালের পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপস্থিতিতে তাঁদের থানায় নেওয়া হয়।

এ বিষয়ে বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, ছেলে-মেয়ে দুজনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মেয়েটির এক ভাই এসেছে তারা সবাই থানায় গিয়েছে।

ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের ঘটনা এড়াতে আগামী এক-দুই দিনের মধ্যে রাত ৮টার পর ক্যাম্পাসে সব ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি রাতে ক্যাম্পাসে চলাচলের সময় শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করার বিষয়টিও ভাবা হচ্ছে।