রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইরাকের পার্লামেন্টে মার্কিন সেনা বহিষ্কারের প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক  ইরানের আল-কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি মিলিশিয়া বাহিনী হাশদ আস সাবির কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডের ঘটনায় দেশটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের প্রস্তাব পাস হয়েছে।

 

রোববার ইরাকের পার্লামেন্টে আইনপ্রণেতাদের জরুরি বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয় বলে আনাদলু এজেন্সি জানিয়েছে।

বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার দুই দিনের মাথায় এ প্রস্তাব পাস করল ইরাকি পার্লামেন্ট।

যুক্তরাষ্ট্রের এমন হত্যাকাণ্ডকে নিজেদের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেছে ইরাক।

শীর্ষ দুই কমান্ডারের হত্যার পর ইরাকে নিয়োজিত মার্কিন সেনাদের দেশ থেকে বহিষ্কারের জন্য চাপ প্রয়োগ করছে দেশটির সাধারণ মানুষ।

ইরাকি জনগণ ও রাজনৈতিক নেতাদের আহ্বানে সাড়া দিয়ে পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আদিল আবদুল মাহদি। জরুরি বৈঠকে পার্লামেন্ট সদস্যরা বিলটি পাস করিয়ে নেন।

জানা যায়, বিলটির প্রতি সমর্থন জানিয়েছে ১৭০ জন সংসদ সদস্য। বিলটি পাসের জন্য ১৫০ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল।

এক বিবৃতিতে ইরাকের সংসদ বলেছে যে, এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সরকারের বাধ্যবাধকতার মধ্যে রয়েছে।

ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদী বলেন, অভ্যন্তরীণ ও বাইরের নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নৈতিকতা ও বাস্তবতার দিক থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করাই হবে ইরাকের জন্য সেরা সিদ্ধান্ত।

ইরাকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জঙ্গিগোষ্ঠী আইএস ঠেকাতে ইরাকের সেনাদের সহযোগিতায় পাঁচ হাজার ২০০ মার্কিন সৈন্য রয়েছে বলে জানা গেছে।

পার্লামেন্টের আইন বিষয়ক কমিটির প্রধান আমার আল শিবলি বলেন, আইএসকে পরাজিত করার পর মার্কিন সেনাদের এখন আর আমাদের প্রয়োজন নেই। দেশ রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী রয়েছে।

এদিকে জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার নিহত হওয়ার ঘটনায় শনিবার বাগদাদজুড়ে শোকমিছিল হয়েছে। এসময় ক্ষুব্ধ লোকজনকে ‘আমেরিকা সবচেয়ে বড় শয়তান’ বলে স্লোগান দিতে দেখা গেছে।

শোকার্তদের অনেকের চোখ দিয়ে পানি ঝরছিল। তারা ‘নো, নো, আমেরিকা’, ‘আমেরিকা নিপাত যাক, ইসরাইল নিপাত যাক’ বলে স্লোগান দিচ্ছিলেন।