বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:০৯
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

বরিশালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ডেক্সরিপোর্ট: বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, অটিজম একটি মস্তিষ্ক জনিত অসুখ। অটিজম আক্রান্ত শিশুদের সামাজিক জীবনে সুস্থ ভাবে বাঁচার অধিকার রয়েছে। আমাদের সচেতনতাই  অটিজম শিশুদের সাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে,

মঙ্গলবার সকাল ৯ টায়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ এর আয়োজনেএক অনুষ্ঠানে  তিনি এ কথা বলেন।

এর আগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯ উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি রোড জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এসে শেষ হয়

সেখানে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক , এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক , মোঃ সাব্বির ইমাম, বরিশালের ডেপুটি সিভিল সার্জন , ডঃ মোঃ মাহমুদ হাসান, বরিশালজেলা সমাজসেবা কার্যালয়ের  সহকারী পরিচালক , এ,কে,এম,আখতারুজ্জামান তালুকদার, আইসিডিএ এর প্রধান উপদেষ্টা, আনোয়ার জাহিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু,।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক  , আলমামুন তালুকদার। সভা সঞ্চালনা করেন সমাজ সেবা অফিসার  , জাবির আহমেদ এবং উপতত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) , ফারজানা রহমান।