মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৫৬
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

শাবিতে র‌্যাগিংয়ের অভিযোগ, ৩ শিক্ষার্থী বহিষ্কার

ডেক্সরিপোর্ট  র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, র‌্যাগিংয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তদন্ত কমিটির সুপারিশে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোস্তাকিম সাকিব নামের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির কাছে তার বিভাগের তিন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম বিষয়টি তদন্ত করেন।

মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তদন্ত করে ঘটনার সত্যতা পায়। পরে এ তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দেই।

সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন, ২০১৬-১৭ বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষাথী সোহেল রানা ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফি আনোয়ার সাদি ও নূর-ই-আলম সিদ্দিকি।