মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:২৬
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

সৌদিতে ‘হালাল’ ভ্যালেনটাইন’স ডে পালিত

অনলাইন ডেস্ক  সৌদি আরবে প্রথমবারের মত হালাল ভাবে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। এর আগে দেশটিতে ভালবাসা দিবসকে হারাম হিসেবে দেখা হত।

দেশটিতে ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমানের আবির্ভাবের পর থেকেই নানা সংস্কার এসেছে। তারই ধারাবাহিকতায় এবার ইতিহাসের প্রথমবারের মত সৌদিতে বিশ্ব ভালবাসা দিবস পালিত হল।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবারে ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে দেশটতে বিভিন্ন রেস্টুরেন্ট, পার্ক, ফুলের দোকানে নানা আয়োজন করা হয়েছে। যুগলেরা তাদের পছন্দের মানুষটিকে নিয়ে ফুল ও উপহার দিয়ে এবারের ভালবাসা দিবস পালন করেছে।

এর আগে কোন রেস্টুরেন্ট বা কোন প্রতিষ্ঠান ভালবাসা দিবস উপলক্ষে কোন আয়োজন করলে দেশটির পুলিশ তাদের গ্রেফতার করতো। কেননা এই দিবসটিকে হারাম হিসেবে দেখা হত।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, এবারে দেশটিতে বিভিন্ন দোকানে চকলেট, টেডি বিয়ার, বাহারি উপহার, নানান ফুল বিক্রি করা হয়েছে।

এর আগে এই দিবসটিতে দোকানদারেরা লাল গোলাপ বিক্রি করতেও ভয় পেত। দোকানে তারা তা লুকিয়ে রাখতো। তবে এবার তারা দিবসটি উপলক্ষে নানা আয়োজন করতে পেরেছে।