বুধবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২৩
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কেজরিওয়াল

অনলাইন ডেস্ক  তৃতীয়বারের জন্য ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

রাজধানীর রামলিলা ময়দানে তার শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে লক্ষাধিক মানুষের সামনে শপথ নেন কেজরিওয়াল।খবর এনডিটিভির।

রোববার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল।

কেজরিওলের পর এ দিন দিল্লির উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মণীশ সিসৌদিয়া। স্বাস্থ্য ও শ্রমমন্ত্রী হিসেবে শপথ নেন সত্যেন্দ্র জৈন।

এ দিন শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এ মুহূর্তে নিজের নির্বাচনী কেন্দ্র বারানসি সফরে গেছেন প্রধানমন্ত্রী।

কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে হাজির হননি তিনি। তবে বিজেপিবিরোধী শিবিরের কোনো নেতাকেই আমন্ত্রণ জানানো হয়নি।

২০১৫ সালেও রামলিলা ময়দানেই শপথ নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবারের নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২ আসন পেয়ে দুরন্ত জয় পেয়েছে আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে মাত্র আট আসন।