রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পারিশ্রমিক জটিলতা নিরশনের দাবিতে বরিশালে কারিগরি শিক্ষকদের মানব বন্ধন

রিপোর্ট,রেদোয়ান অনি  বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ২য় শিফট এর পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা দ্রুত নিরশনের দাবিতে মানব বন্ধন পালিত হয়েছে।

রবিবার(১৬ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩ টায় নগরীর বটতলা আলেকান্দা সড়কে এ মানব বন্ধন পালিত হয়।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন,বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইনস্ট্রাক্টর (অটোমোবাইল)মো: জাকির হোসেন,চীফ ইনস্ট্রাক্টর(সিভিল) মো: নিজাম উদ্দিন,চীফ ইনস্ট্রাক্টর (উড)ইঞ্জিনিয়ার মো: শাহাদত হোসেন,চীফ ইনস্ট্রাক্টর (কম্পিউটার) আয়শা চৌধুরী,চীফ ইনস্ট্রাক্টর (ইলেক্ট্রিক্যাল)মো: মোয়াজ্জেম হোসেন সহ কলেজের সকল শিক্ষক বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, একই শিক্ষক দিয়ে ১ম ও ২য় শিফটের ক্লাস নেয়া হয়।কিন্তু তাদেরকে ২০১৫ সালের স্কেল অনুযায়ী বেতন ভাতা দেয়া হয়।যা সরকারের এক বৈষম্যমুলক আচরন।অবিলম্বে এ বৈষম্য দুর করে নতুন বেতন কাঠামো অনুযায়ী শিক্ষকদের বেতন ভাতা দেয়ার দাবী জানান তারা।