সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

সমাজকে দুর্নিতি মুক্ত করতে পারলে দেশ তারাতারি উন্নত হয়ে যাবে: দুদক কমিশনার

ডেক্সরিপোর্ট: দেশে সবকিছুরই পরিবর্তন হচ্ছে,বিভিন্ন সংস্থার সেবার মানেরও পরিবর্তন হচ্ছে।সমাজকে পরিবর্তন করতে হলে মানুষের মন মানষিকতার পরিবর্তন করতে হবে।যেইদেশ যত উন্নত সেই দেশে দুর্নিতির সংখ্যা ততকম।সমাজকে দুর্নিতি মুক্ত করতে পারলে দেশ তারাতারি উন্নত হয়ে যাবে। বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দুর্নিতি দমন কমিশনের কমিশনার ড, মো: মোজাম্মেল হক খান  একথা বলেন।

তিনি আরো বলেন, দুর্নিতি দমন কমিশন সকলের জন্য কাজ করে,কেউ আইনের উর্ধে নয়।শুধু আইন দিয়ে দুর্নিতি রোধ করা সম্ভব নয়,আমরা আইন প্রয়োগ না করে জন সচেতনতা সৃষ্টির মাধ্যমে দুর্নিতি কমিয়ে আনতে চাই।দুর্নিতি বেশী হলে দেশের উন্নয়ন থেমে যাবে,সুতরাং দেশকে উন্নত করতে হলে এখনই দুর্নিতি থামাতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় কার্যালয়ের দুদক পরিচালক মো: জুলফিকার আলী।বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বরিশাল রেঞ্জ ডি আই জি মো: শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

উল্লেখ্য অনুষ্ঠানে বরিশাল বিভাগের দুর্নিতি প্রতিরোধ কমিটির মধ্যে বরিশাল জেলা শ্রেষ্ঠ জেলা কমিটি নির্বাচিত হয়েছে।এ ছাড়াও উপজেলা গুলোর মধ্যে ৩টি উপজেলার কমিটিকে শ্রেষ্ঠ উপজেলা কমিটি নির্বাচিত করা হয়েছে। উপজেলা গুলো যথাক্রমে,ভান্ডারিয়া,গলাচিপা ও গেীরনদী।দুর্নিতি প্রতিরোধে গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় অনুষ্ঠানে বরিশাল বিভাগের দুর্নিতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে থেকে মোট ৪০ জন সদস্যকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।