মঠবাড়িয়া প্রতিনিধি পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডকে রেড জোন ঘোষনা করা হয়েছে। রবিবার (১৪ জুন) আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা করা হয়।এ সময় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ইউএনও ঊর্মী ভৌমিক, মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস,কাউন্সিলর কামাল হোসেন উপস্হিত ছিলেন।
সরকারি আদেশ অনুযায়ি, দেশের যেসব এলাকায় করোনা ভাইরাসের সংক্রমনের হার বেশি, সেসব এলাকায় রেড জোন ঘোষনা করে লকডাউন করা হবে।লকডাউন চলাকালে ওই এলাকায় সাধারণ ছুটি থাকবে।
এ ব্যাপারে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন জানান,৯ নং ওয়ার্ডে একই পরিবারের ৪ জন আক্রান্ত হওয়ায় এই ওয়ার্ডকে রেড জোন ঘোষনা করা হয়েছে।মুদি দোকান ও ঔষধের দোকান ছাড়া সবকিছু বন্ধ থাকবে।জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না।”