সোমবার, ২০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:১১
শিরোনাম :
ইরানি ড্রোন বিস্ফোরণ ঘটাতে গিয়ে মার্কিন সেনা নিহত সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ইরানে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের বিমান হামলা আগামী মাসে চালু হচ্ছে প্রবাসী কার্ড, প্রবাসফেরতদের পুনর্বাসনসহ মিলবে ১০টি সুবিধা জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১ গণপরিবহনে যুক্ত হচ্ছে ১৪০০ বৈদ্যুতিক বাস আমরা নতুন শাসন ব্যবস্থা চাই,গণভোটের রায়ের বাস্তবায়ন চাই: জামায়াত আমির ডা.শফিকুর রহমান মার্কিন সেনাদের আশ্রয়দাতাদের প্রস্তুত থাকতে বললো ইরান জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জুলাই গণঅভ্যুত্থান ছিল গুম-খুন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ

সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।। পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, সরকার আগাম পদক্ষেপ নেওয়ার কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে বন্যা পরবর্তী ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের কথা বিবেচনা করে রোববার থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে হতদরিদ্র মানুষ খাদ্য সহায়তা পাবেন।

মীর মোহাম্মদ হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রেইনবো জাতি গঠনে যে স্বপ্ন দেখছেন তাতে সবার সহযোগিতা প্রয়োজন। পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। অবিলম্বে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে বলেও অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন।

রাঙ্গামাটিতে এবার তলিয়ে গেছে বরকলের নিম্নাঞ্চলরাঙ্গামাটিতে এবার তলিয়ে গেছে বরকলের নিম্নাঞ্চল
এ সময় তিনি জেলার মহালছড়ির চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি, মাইসছড়িতে বন্যা দুর্গত মানুষের মাঝে জায়গায় ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সহায়তা অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।