বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০২
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বরিশালের আবাসিক হোটেলে অভিযান পতিতা ও খদ্দেরসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক  “বরিশালে করোনার মধ্যেও জমজমাট আবাসিক হোটেলে দেহ ব্যবসা” জমজমাট সংবাদ প্রচারের পর পরই প্রশাসনের টনক লড়ে উঠার পড়েই নগর ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায় নগরীর লঞ্চঘাটে হোটেল সি প্যালেস ও হোটেল স্বাগতমে সেখান থেকে পতিতা ও খদ্দেরসহ ৩ জন,স্বামী-স্ত্রী পরিচয়দানকারী ২জনসহ মোট ৫ জনকে আটক করেন।

বরিশাল মেট্টোপলিটনের গোয়েন্দা শাখার ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করেন। ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে নগরীর আবাসিক হোটেল গুলোতে এখন চলছে তাদের অভিযান। তবে এরির্পোট লেখা পর্যন্ত বাকি তথ্য জানা যায়নি।

উল্লেখ্য,বিশ^ জুড়ে করোনা আতঙ্কের মধ্যেও থেমে নেই বরিশাল শহরের আবাসিক হোটেল গুলোতে দেহ ব্যবসা ও মাদক বানিজ্য। সারা দেশে প্রশাসন ব্যাস্ত সময় পার করছে মহামারী করোনা ভাইরাস সতর্ক নিয়ে। ঠিক সেই সুযোগে নিরবে চলে জমজমাট পতিতা ব্যাবসা চালিয়ে আসছে কিছু অসাধু লোক।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখাগেছে, অন্যান্য দিনের মত করেই বরিশাল নগরের সদর রোড, চক বাজার ও গির্জা মহল্লা,পোর্ট রোড,বিউটি রোড এলাকার আবাসিক হোটেল গুলোতে রমরমা দেহ ব্যবসা এখনওচলছে।