বুধবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৮
শিরোনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট

উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস

ডেস্করিপোর্ট ।। বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌসের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

তিনি বর্তমানে এনসিপির বরিশাল জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সুনাম ও নিষ্ঠার সঙ্গে জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তারে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।

উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর নাম ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্ব নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে প্রার্থী হিসেবে মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌসের নাম ঘোষণার খবরে তাঁর অনুসারী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এছাড়া একইসাথে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাজহারুল ইসলাম নিপুকে মনোনীত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।