শুক্রবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:০৯
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

নলছিটিতে দুই’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠির নলছিটির দপদপিয়া থেকে দুই’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি সোনিয়া ওরফে রিয়া মনি (২০) কে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার দপদপিয়া চৌমাথা থেকে তাকে আটক করা হয়।

সোনিয়া জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আনসার উদ্দিন তালুকদারের মেয়ে। মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের (ওসি) ইকবাল বাহার খান জানান, ওই নারী দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবিদের কাছে ইয়াবা টেবলেট বিক্রি করে আসছিল। সোমবার রাতে ক্রেতা সেজে ঝালকাঠি ডিবি পুলিশের একটি টিম নলছিটির দপদপিয়া চৌমাথায় থেকে তাকে আটক করে।