রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০১
শিরোনাম :
৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়: স্পিকার বরিশালে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে পরীক্ষা নিয়ন্ত্রক রফিউদ্দিন নজরুল! ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

রাজধানীর বাড্ডা ও মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ শীর্ষ সন্ত্রাসী নিহত

ডেক্সরিপোর্ট: রাজধানীর বাড্ডা থানার পাঁচখোলা এলাকায় ও মিরপুরে র‌্যাপিড অ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে পৃথক পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মহারাজ (৪০) ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮)।

র‌্যাবের দাবি, নিহত মহারাজ মাদকবিক্রেতা ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

বুধবার দিবাগত রাত আড়াইটায় বাড্ডার সাতারকুল পাঁচখোলা ও সোয়া ৩টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‍্যাব- ১ এর এএসপি কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা একটি শর্টগান, একটি শুটারগান, কয়েকটি ম্যাগজিন, ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অপরদিকে র‍্যাবের-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, রাতে খবর আসে শাহআলী খানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র‌্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

নিহত নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।