মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৪৫
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

তাহিরপুরে বালতির পানিতে ডুবে ১০ মাসের শিশুর মৃত্যু!

তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নে বালতির পানিতে ডুবে পুতুল নামের (১০ মাস) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত পুতুল টাঙ্গুয়া হাওয়র সংলগ্ন মন্দিয়াতা গ্রামের শাহীন মিয়ার মেয়ে।

সোমবার (১৯ এপ্রিল) বেলা ২ ঘটিকার সময় আকষ্মিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে মন্দিয়াতা গ্রামে।এমন অকাল মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজন সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

জানাগেছে, নিহত শিশু কন্যা পুতুলের মা থাকে ঘমন্ত অবস্থায় রেখে পরিবারের কাজ করছিলেন।এক পর্যায়ে ওই শিশু কন্যা ঘুম থেকে উঠে যায়।সেই সময়ে ওই শিশুর চোখ পড়ে যায় বালতির দিকে।পরে পানি ভর্তি বালতিতে হাপিয়ে পড়ে যায় শিশুটি।অন্যদিকে শিশু কন্যা পুতুলের মা কাজ শেষ করে নিজ ঘরে প্রবেশ করে দেখেন তার শিশু বিচানায় নেই।অনেক খোঁজাখুজি করার পর পানি ভর্তি বালতিতে অজ্ঞান অবস্থায় তার সন্ধান মিলে।’

সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুকন্যা পুতুলকে মৃত ঘোষণা করেন।