শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ২:৩৯
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

দেশে করোনায় ৯১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। কোনো ভাবেই মৃত্যু ও শনাক্ত কমছেই না। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৯১ জন মারা গেছেন।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৬৭৯ জনে। এর আগে গতকাল মঙ্গলবারও দেশে করোনায় ৯১ জনের মৃত্যু হয়েছিলো।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৯০৫ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৯৭৫ জন।

এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১৫৭ জন।