শনিবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১৯
শিরোনাম :
আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ

আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন

নিজস্ব প্রতিবেদক,বরিশাল ।। আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন রিয়াদ হোসেন। গোলপোস্টের নিচে অসাধারণ দক্ষতা, ক্ষিপ্রতা ও প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার নৈপুণ্যে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বরিশাল সদর উপজেলার চরকাউয়া তোফায়েল আহমদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।তার হাত থেকে সেরা গোলকিপারের পুরস্কার গ্রহণ করেন রিয়াদ হোসেন।

ফুটবল মাঠে গোলকিপারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করা, গোলবার সুরক্ষিত রাখা এবং দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে একজন দক্ষ গোলকিপারের অবদান অনস্বীকার্য।

রিয়াদ হোসেন তার গোলকিপিং দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও গোল ঠেকানোর নৈপুণ্যের মাধ্যমে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন।

তার এ অর্জন স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। খেলাধুলার প্রতি নিষ্ঠা, আত্মবিশ্বাস ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে রিয়াদ হোসেন ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।

তাদের মতে, আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপারের স্বীকৃতি তার ক্রীড়াজীবনে নতুন অনুপ্রেরণা জোগাবে।

টুর্নামেন্টের ফাইনালে সিআর সেভেন ১-০ গোলে বন্ধুমহল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।