রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩১
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

বাংলাদেশে পুরুষের চেয়ে নারীদের গড় আয়ু বেশি

ডেস্ক রিপোর্ট  বাংলাদেশে পুরুষের চেয়ে নারীদের গড় আয়ু বেশি। নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৫ বছর। আর পুরুষের গড় আয়ু ৭১ বছর।সে হিসেবে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু ৪ বছর বেশি।

জাতিসংঘের জনসংখ্যাবিষয়ক প্রতিষ্ঠান ইউএনএফপিএ গত সপ্তাহে প্রকাশিত ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।সংস্থাটি নিয়মিত এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে ইউএনএফপিএ বলছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৬৩ লাখ। এ দেশে বছরে ১ দশমিক ১ শতাংশ হারে জনসংখ্যা বাড়ছে। একজন বিবাহিত নারী প্রজনন বয়সে (১৫ থেকে ৪৯ বছর) গড়ে দুটি সন্তানের জন্ম দিচ্ছেন। দেশের মোট জনসংখ্যার ৫ দশমিক ৩ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি।

তবে প্রতিবেদনের এই পরিসংখ্যান ও তথ্যের সঙ্গে সাধারণভাবে ব্যবহৃত পরিসংখ্যানের অমিল আছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তারা বলছে, দেশে নারীর গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর। আর পুরুষের ৭১ দশমিক ১ বছর।

এদিকে এবার প্রকাশিত প্রতিবেদনে নারীর শরীরের ওপর নারীর অধিকারকে কেন্দ্রীয় বিষয় হিসেবে গুরুত্ব দিয়েছে ইউএনএফপিএ।সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, একজন নারীর তার নিজের শরীরের ওপর কতটা নিয়ন্ত্রণ আছে, তার ওপর নির্ভর করে জীবনের অন্যান্য ক্ষেত্রে তার কতটা নিয়ন্ত্রণ থাকবে। বিশ্বব্যাপী নারীর শরীরের ওপর নারীর অধিকারের বিষয়টি অগ্রাহ্য করার নানা ধরন লক্ষ্য করা যায় বলেও উল্লেখ করেছে তারা।