শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪০
শিরোনাম :
বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে চাচার বিরুদ্ধে ভাতিজাদের সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ভাতিজারা।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর উজান পাড়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভাতিজা জয়নাল আবেদিন, আবদুল ওয়াহাব, আবদুল ওয়াহাবের ছেলে রাসেল মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, আমাদের বাবা মৃত রইছ উদ্দিন ও আবদুর রশিদ মাষ্টার দুই ভাই। আমার বাবা মারা যাওয়ার পর হিস্যা অনুযায়ী আমরা তিন ভাই ১৫ বিঘা জমির মালিক। আমার চাচা আবদুর রশিদ মাষ্টার বাকি জমির মালিক। কিন্তু আমাদের চাচা প্রভাবশালী হওয়ায় প্রতিনিয়ত আমাদের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার পায়তারা করে যাচ্ছেন। তিনি আমাদের তিন ভাই, আমাদের ছেলে, ছেলের বউ সহ সবাইকে মিথ্যা মামলায় জড়িয়ে থানা ও আদালতে মামলা দায়ের করেন।

আমাদের দখলীয় জমি তিনি ভোগ করার জন্য ২৫ টি মামলা দায়ের করেন আমাদের নামে। ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা গুলো নিস্পত্তি হয়ে আরও তিনটি মামলা চলমান রয়েছে। আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তিনি কূটকৌশল অবলম্বন করে আমাদের অহেতুক হয়রানি করছেন। তিনি আমাদের জমিতে এসে আত্মহত্যার হুমকি দিয়ে আমাদের ফাঁসাতে চাইছেন।

তাই আমাদের চাচার দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি তাকে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ সময় বকশীগঞ্জে কর্মরত সাংবাদিক, ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।