শনিবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:২৭
শিরোনাম :
আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ

মাইক্রোবাসে সরকারি সাইনবোর্ড লাগিয়ে যাত্রী পরিবহন,১০ হাজার টাকা জরিমানা

গৌরনদী প্রতিনিধি  সরকার ঘোষিত লকডাউনের মধ্যে প্রাইভেটকার ও মাইক্রোবাসে ম্যাজিষ্ট্রেট এবং সরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে যাত্রী পরিবহনের অভিযোগে চালককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গৌরনদী হাইওয়ে থানার সামনে ভ্রাম্যমান আদালত চালিয়ে এ জরিমানা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোষ্ট বসানো হয়। বৃহস্পতিবার দুপুরে চেকপোষ্টে কর্মরত সার্জন মোঃ মাহাবুবুর ইসলাম বরিশাল থেকে ঢাকা গামী মাইক্রোবাকে (ঢাকা মেট্রো-চ ১৯-৪৫৭৩) থামানোর সংকেত দেন। মাইক্রোবাসটি থামানোর পর গাড়ির সামনে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বরিশাল, পিছনে ডাক বিভাগের সাইনবোর্ড এবং গাড়ির ভিতরে অনেক যাত্রী দেখা যায়।

এসময় চালক মোঃ তাজুল আহম্মেদকে (৩৮) জিজ্ঞাসা করলে সে (চালক) অসংলগ্ন কথা বলেন। পরবর্তীতে গাড়িটি ও চালক তাজুল আহম্মেদকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়া হয়। পরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের কাছে লিখিত ভাবে প্রতারনার দায় স্বীকার করায় তাজুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি আরও জানান, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করার জন্য পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে।